স্বরেআ কাদির
আতিকের শালিটারে কত ভালোবাসি
চোখে চোখ পড়লেই ফিক করে হাসি।
মাঠে ঘাটে ঘুরি আর যাই সিনেমায়
মাঝে মাঝে বসি গিয়ে ঝোপের ছায়ায়।
শালিটা বাজায় বাঁশি কেটে যায় বেলা
ময়দা মাখাতে শালি করে না তো হেলা।
শালিটার পিছে ঘুরে শেষ ধন-মান
রাখি তবু মুখে হাসি গাই তার গান।
