উপরে পর্দা নিচে বালিশ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩১

 

  লেখা ও আঁকা মুকাদ্দিম পৃ

 

খবর :সরকারি বরাদ্দে হরিলুট, ফরিদপুর মেডিকেল কলেজে ৩৭ লক্ষ টাকা দামের একটি পর্দা, যা হার মানিয়েছে রূপপুর পরমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের (৫৯৫৭ টাকা দামের একটি) বালিশকে।

আঙ্কেল বালিশ আর পর্দার কাপড় নিয়ে কী হইছে জানেন?

 

০০০

 

আমি তো মায়া মার্কা পুরুষ না যে গৃহস্থালির ওইসব বিষয়ে নাক গলামু।

 

০০০

 

ওয়ার্ডের জন্য একটা সাবান কিনছি, মনের মাধুরী মিশায়ে ভাউচার লিখবা যেন...

 

০০০

 

বুঝছি! যেন দামে হাসপাতালের পর্দাকেও হার মানায়...

 

০০০

 

ভাইজান পর্দার দাম এত দেখাইল কেন?

 

০০০

 

কারণ পর্দা এমনই এক জিনিস যা দুজনের মাঝে ঝুলাইলে ঠ্যাং দেখা যায় কিন্তু কল্লা দেখা যায় না।

 

০০০

 

হাসপাতালের পর্দা ইস্যুতে আপনি কাকে সন্দেহ করবেন?

 

০০০

 

ফ্লোরের খালাদের, কারণ তারা মাঝে মাঝে পর্দা খুলে কোথায় জানি নিয়ে যায় আবার লাগিয়ে যায়।