নিয়োগ বিজ্ঞপ্তি: সর্বশেষ সরকারী বিধি মোতাবেক গোপালপুর হামিদিয়া উচ্চ বিদ্যালয়, ডাকঘর-শাল্টিগোপালপুর, উপজেলা-মিঠাপুকুর, জেলা-রংপুরের জন্য একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিরাপত্তাকর্মী আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা-অষ্টম শ্রেণী/ জেএসসি/ জেডিসি পাশ। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি, ২ কপি ছবি ও ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ (অফেরতযোগ্য) প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। —প্রধান শিক্ষক। সিকে-২৩০৯
নিয়োগ বিজ্ঞপ্তি: মহিলা ডিগ্রী কলেজ ভাঙ্গুড়া, ডাক ও উপজেলা- ভাঙ্গুড়া, জেলা-পাবনা এর জন্য উচ্চ মাধ্যমিক শাখায় সর্বশেষ সরকারি পরিপত্র অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পদার্থ/রসায়ন বিষয়ের জন্য ২ জন ল্যাব সহকারী নিয়োগ দেয়া হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগ হতে এস,এস,সি/সমমান পাশকৃত। প্রার্থীদের অগ্রণী ব্যাংক লিঃ বড়াল ব্রীজ শাখার সঞ্চয়ী হিসাব নং-০২০০০০৩৬৪৭৮১৯-এর অনুকূলে ১০০০/= (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য), প্রয়োজনীয় কাগজপত্র ও দুই কপি ছবিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। —অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)। সিকে-২৩০৭
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শেখ রাসেল ডিগ্রী মহাবিদ্যালয়, ডাকঘর: লুন্দি, রাজৈর, মাদারীপুরের জন্য স্নাতক (পাস) পর্যায়ে বাংলা ও সমাজকর্মে ০১ জন করে এবং মনোবিজ্ঞানে ০২ জন প্রভাষক, গ্রন্থাগারিক ০১ জন, ল্যাবসহকারী ০৩ জন ও আয়া ০১ জন আবশ্যক। অগ্রণী ব্যাংক, টেকেরহাট শাখা, শেখ রাসেল মহাবিদ্যালয় এর সঞ্চয়ী ০২০০০০৪১৮৭৪৪৬ নম্বর হিসাবে “পাঁচশত” টাকা জমা দিয়ে, জমা রসিদের মূলকপি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে। পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। -অধ্যক্ষ সিকে-২৩১৬
