আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে আন্তঃশ্রেণি ফুটবল সমাপ্ত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৬

আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে ‘মোজো আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা’ সম্পন্ন হয়েছে। এ বছর আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পাঁচটি শাখা থেকে ১৬টি দল তিন গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। ‘সি’ গ্রুপের শীর্ষ দুই দল দশম ও একাদশ শ্রেণি এবং ‘এ’ ও ‘বি’ গ্রুপের শীর্ষ দুই দল সপ্তম (ইউরোপ) এবং বনফুল-১ এর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। সি গ্রুপে দশম শ্রেণি এবং বি গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বনফুল টিম।

প্রতিষ্ঠানটির উত্তরা ক্যাম্পাসে গত বৃহস্পতিবার প্রতিযোগিতার শেষদিনে এর পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. জামালুন্নেসার উপস্থিতিতে সাবেক কৃতি ফুটবলার রোকনুজ্জামান কাঞ্চন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় স্কুলের বিভিন্ন ক্যাম্পাসের প্রায় দেড় হাজার শিক্ষার্থী উপস্থিত থেকে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করে। খবর বিজ্ঞপ্তির।