রিয়াল, লিভারপুলের জয়

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৬

রিয়াল মাদ্রিদ লা লিগায় নিজেদের মাঠে লেভান্তেকে ৩-২ গোলে হারিয়ে জয়ে ফিরেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল নিউক্যাসলকে ৩-১ গোলে হারিয়েছে। রিয়াল অবশ্য প্রথমার্ধেই তিন গোলের ব্যবধানে এগিয়ে যায়। বেনজেমার জোড়া গোলের পাশাপাশি গোলের খাতায় নাম লেখান মিডফিল্ডার ক্যাসেমিরো। আরো গোলের আশায় ক্যাসেমিরোকে তুলে এডেন হ্যাজার্ডকে নামান কোচ জিনেদিন জিদান। ফলে রিয়ালের জার্সি গায়ে অভিষেক হয় বেলজিয়ান তারকার।  ৪৯ মিনিটে সাবেক রিয়াল ফরোয়ার্ড বোরহা মায়োরাল আর ৭৫ মিনিটে গনজালো মালেরো গোল করলে আবারও ড্রয়ের শঙ্কায় পড়ে স্বাগতিক দলটি। শেষমেশ অবশ্য সব শঙ্কা উড়িয়ে দিয়ে এক গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। এদিকে লিভারপুল সাদিও মানের জোড়া গোল ও মোহামেদ সালাহর লক্ষ্যভেদে নিউক্যাসলের বিপক্ষে অনায়াস জয় পায়।   —বাফুফে