উজবেকিস্তানের কাছে নারী হকি দলের হার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৭

স্পোর্টস রিপোর্টার

থাইল্যান্ডে বাংলাদেশের নারী ফুটবলাররা (অনূর্ধ্ব-১৬) অভিযান শুরু করতে যাচ্ছে আজ। অন্যদিকে সিঙ্গাপুরে বাংলাদেশের নারী হকি (অনূর্ধ্ব-২১) দল অভিযান শেষ করতে যাচ্ছে। সিঙ্গাপুরের অভিযান খুব একটা ভালো হওয়ার কথা না। প্রথমবার আন্তর্জাতিক হকিতে খেলতে গেছে বাংলাদেশের নারী হকি দল। এটা জাতীয় দল না। অনূর্ধ্ব-২১ হকি দল। খেলছে এশিয়ান হকি ফেডারেশনের বাছাই টুর্নামেন্ট। ছয় দেশের মধ্যে সেরা দুই দেশ জুনিয়র এশিয়া কাপ হকিতে খেলবে। বাংলাদেশের লক্ষ্য ছিল প্রথমবারের অংশগ্রহণটা স্মরণীয় করে রাখতে। সিঙ্গাপুরের টুর্নামেন্ট হতে বিদায় বাংলাদেশের। এক ম্যাচ এখনো হাতে রয়েছে। গতকাল উজবেকিস্তানের কাছে বাংলাদেশ হেরেছে ৬-০ গোলে। বড়ো ব্যবধানে হেরেছে এমন একটা ফলাফল হবে সেটা আগেই জানা ছিল। নারী হকিতে এশিয়ার অন্যতম শক্তিশালী দল উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অনভিজ্ঞ মেয়েরা পারবে না সেটাই স্বাভাবিক। বাংলাদেশে খেলোয়াড়রা দেখলো উজবেকিস্তান কীভাবে এগিয়ে যাচ্ছে। আর বাংলাদেশের মেয়েরা কোথায় অবস্থান করছে। শুরু থেকেই আধিপত্য। স্কিল আর গতিতে বাংলাদেশের খেলোয়াড়রা পিছিয়ে ছিল। টুর্নামেন্টে এটি বাংলাদেশের মেয়েদের তৃতীয় হার। আগের তিন ম্যাচের দুইটি হেরেছিল সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে। একটি ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে।

আন্তর্জাতিক নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে চাইনিজ তাইপের বিরুদ্ধে। বাংলাদেশের মেয়েদের বিদায় নিশ্চিত। আজকের ম্যাচটা নিয়মরক্ষার।  ছয় জাতির এই টুর্নামেন্ট থেকে শীর্ষ দুইটি দল পাবে আগামী নারী জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ।