নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীর রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আ স ম আব্দুল্যাহ আল ওয়ালিদ মাসুমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ ইপ-১ অধিশাখা। তবে বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল ইমরান সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, খুব শিগগিরই ঐ ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে সভা করে সর্বসম্মতিক্রমে তাদের মধ্য থেকে একজনকে দায়িত্ব দেওয়া হবে।
