এম আব্দুর রহিমের কবরে স্পিকারের শ্রদ্ধা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪১

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের পশ্চিমাঞ্চলীয় জোন-১ এর চেয়ারম্যান, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য মরহুম এম আবদুর রহিমের কবরে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে মরহুম এম আবদুর রহিমের কবরে শ্রদ্ধা ও জিয়ারত করেন তিনি।

এ সময় নিউজ২৪-এর সিইও এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, মরহুমের বড়ো ছেলে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম, হুইপ ইকবালুর রহিম, এম আবদুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কার্যকরী সভাপতি সফিকুল হক ছুটু প্রমুখ উপস্থিত ছিলেন।