সিদ্ধার্থ মালহোত্রারার সাথে আলিয়া ভাটের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে অনেকদিন। এখন রণবীর কাপুরের সাথে চুটিয়ে প্রেম করছেন তিনি। ওদিকে রণবীরের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের সাথেও বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আলিয়ার। তাদের একসাথের ছবি বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদের বিষয় হয়েছে। কারণ নিজের বর্তমান প্রেমিকের প্রাক্তন প্রেমিকার সাথে এমন সম্পর্ক খুব একটা দেখা যায় না। কিন্তু রণবীর বর্তমান প্রেমিকার প্রাক্তন প্রেমিকের সামনে পড়ে যান বিব্রতকর পরিস্থিতিতে।
সম্প্রতি শাহরুখ খানের দীপাবলি পার্টিতে সিদ্ধার্থ মালহোত্রারার মুখোমুখি হন রণবীর কাপুর। সিদ্ধার্থের মুখোমুখি হতেই রণবীর যেন বেশ অস্বস্তিবোধ করতে শুরু করেন। এমনকি শাহরুখের দীপাবলি পার্টিতে একে অপরকে এড়িয়ে যেতেও দেখা যায়। অর্থাত্ বান্ধবীর প্রাক্তনের সামনে যে খুব একটা স্বস্তির পরিস্থিতিতে নেই, তা বেশ স্পষ্ট করে দেন তিনি। যদিও রণবীর কাপুর বা সিদ্ধার্থ মালহোত্রার কেউই কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
তবে আলিয়া বিষয়টি হয়তো বিষয়টি লক্ষ্য করে রণবীরকে পার্টি থেকে নিয়ে আসেন। যা নিয়ে গণমাধ্যমে তুমুল জল্পনা শুরু হয়ে যায়। সিদ্ধার্থের কথা উল্লেখ না করলেও আলিয়ার পরবর্তী কথায় বিষয়টি অনেকটা স্পষ্ট হয়। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। শুধু বলতে চাই রণবীরকে বিব্রতকর পরিস্থিতে ফেলতে চাই না।’
