মির্জাপুরে বাস ছিনতাই ও যাত্রীদের জিম্মি করে ডাকাতি!

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৩

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে শুক্রবার রাতে একটি বাস ছিনতাই ও যাত্রীদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। দেওহাটা পুলিশ ফাঁড়ির কাছ থেকে ছিনতাই হওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত কেউ আটক বা কোনো মালামালও উদ্ধার হয়নি। মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. মোশারফ হোসেন বলেন, চালক ও হেলপারকে হাত-পা বাঁধা অবস্থায়সহ বাসটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।