ছয় মাসের কারাদণ্ড
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় গাঁজাসহ আটক হওয়া লেগুনাচালক শাহাব উদ্দিনকে (২০) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শাহাব উদ্দিন উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পশ্চিম শংকরপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মোটরযান আইনে অভিযান চলাকালে লেগুনাচালক শাহাব উদ্দিনের গাড়ি তল্লাশি করে ৩০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসময় পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
