বড়ো ভাইকে গলা কেটে হত্যার চেষ্টা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৩

ছোটো দুই ভাই আটক

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

মতলব উত্তর উপজেলায় শুক্রবার রাতে বড়ো ভাইকে ধারালো দা ও ছুরি দিয়ে সহোদর ছোটো ভাই আহসান উল্লা গলা কেটে হত্যার চেষ্টা করেছে। আশঙ্কাজনক অবস্থায় বড়ো ভাই মো. লোকমান মিয়াকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত আহসান উল্লা পলাতক রয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অপর দুই ছোটো ভাই রেজাউল করিম ও ছানাউল্লাকে আটক করেছে পুলিশ।

মতলব থানার ওসি মিজানুর রহমান জানান, আহত লোকমানের অপর ছোটো দুই ভাইকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।