গ্রেফতার এক
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে তুচ্ছ ঘটনার জেরে সহপাঠী রাব্বীকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালিয়েছে তারই অপর এক সহপাঠী রিয়াজ হোসেন ক্যাপ্টেন। গতকাল শনিবার সকালে শহরের চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ছুরি ও চাপাতিসহ হাতেনাতে রিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ।
সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, আহত রাব্বীকে গুরুতর অবস্থায় প্রথমে পটুয়াখালী হাসপাতালে ও পরে তাকে বরিশাল মেডিক্যালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলেই মামলা হবে।
