বোন ক্যান্সারে আক্রান্ত সাজিদ জাওয়াদ ইসলাম (১৮) বাঁচতে চায়। সাজিদ বর্তমানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিত্সাধীন রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যানব্যুরোর (বিবিএস) সিনিয়র সিস্টেম এনালিস্ট নজরুল ইসলামের একমাত্র সন্তান। সাজিদ সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল, মোহাম্মদপুর শাখার এ লেভেলের ছাত্র। ইতিমধ্যে তাকে সিঙ্গাপুরে তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে। তার চিকিত্সার জন্য প্রায় ২ লাখ সিঙ্গাপুর ডলার প্রয়োজন। সন্তানের জীবন বাঁচাতে সমাজের সহূদয় ও বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আহ্বান জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা, ব্র্যাক ব্যাংক: হিসাবের নাম-খুরশিদা বেগম, একাউন্ট নম্বর ১৫০১১০২০৮৭৮৭৪০০১।
