চাঁপাইনবাবগঞ্জে গুলিবিদ্ধ ১৭ মামলার আসামি গ্রেফতার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে আলোচিত আরজু হত্যা, নাশকতা ও অস্ত্রসহ ১৭ মামলার আসামি মো. টুটুলকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। টুটুল জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর ঘোনটোলা গ্রামের ফজলু মোন্নার ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়। গতকাল শনিবার উপজেলার মহারাজপুর মেলার মোড়ের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. ইদ্রিস আলী জানান, আলোচিত আরজু হত্যা, নাশকতা, অস্ত্র, ছিনতাই ও বোমাবাজিসহ ১৭ মামলার আসামি টুটুলসহ বেশ কয়েকজন সন্ত্রাসী চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর মেলার মোড় এলাকায় একটি বাড়িতে অবস্থান করছিলেন। পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামের নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি দল গতকাল ঐ বাড়িতে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।