বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
পঞ্চগড় টু টুঙ্গিপাড়া নতুন ট্রেন চালু এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেসের জরাজীর্ণ বগি পরিবর্তনের দাবিতে গতকাল শনিবার বোয়ালমারীতে এলাকাবাসী মানববন্ধন করেছে। এ সময় লোকাল ট্রেন বোয়ালমারী অতিক্রম করতে গেলে তারা সেটি অবরোধ করে। অবশ্য ১০/১৫ মিনিট পর অবরোধ তুলে নেয় তারা। দীর্ঘ প্রায় ২০ বছর বন্ধ থাকার পর কালুখালী টু ভাটিয়াপাড়া লাইনে একটি লোকাল ট্রেন এবং রাজশাহী টু টুঙ্গিপাড়া লাইনে একটি দ্রুতগামী ট্রেন চালু করা হয়। বোয়ালমারীর ওপর দিয়ে চলাচলকারী এ ট্রেন দুটির মধ্যে টুঙ্গিপাড়া ট্রেনের বগিগুলো নিম্নমানের হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।
