গ্যাসের অপচয় রোধ করুন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২১:৫৩

 

বাংলাদেশে সর্বমোট গ্যাসক্ষেত্রের সংখ্যা ২২ এবং ২৩টি গ্যাস ব­ক রয়েছে। উত্তোলন  ও মজুদের হিসেবে তিতাস সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র। গ্যাসক্ষেত্রগুলোতে মোট মজুদের পরিমাণ ২৮.৪০ টিএসএফ। বর্তমানে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ২০.৫১ টিএসএফ। প্রতিদিন বাখরাবাদ গ্যাসক্ষেত্র থেকে সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন হচ্ছে। এই প্রাকৃতিক গ্যাস বিদ্যুত্ উত্পাদনে ৫২.১২%, শিল্পকারখানায় ১৪.৬১%,  সার উত্পাদনে ২১.৬১% এবং বাণিজ্যিক বা গৃহস্থালির কাজে ব্যয় হচ্ছে ১০.০৮%। এত এত গ্যাস উত্পাদন হওয়ার পরও বাংলাদেশে গ্যাসের ব্যবহার ঠিকমতো করা হচ্ছে না। গ্যাস ব্যবহারে মানুষের অবহেলা বেড়েই চলেছে। শহরের দিকে নজর দিলে দেখা যাবে গ্যাসের চুলোয় কাপড় শুকায়। অকারণে গ্যাসের চুলো জ্বালিয়ে রাখা। এই যে গ্যাসের এত অপব্যবহার হচ্ছে সেদিকে নজর দেওয়ার কেউ নেই। পরিশেষে, আমাদের সকলের উচিত প্রাকৃতিক গ্যাস ব্যবহারে সচেতন হওয়া।

মকবুল হামিদ

বাংলা অনার্স, চাঁদপুর সরকারি কলেজ