প্যাট্রিয়ট ক্ষেপনাস¿ কিনতে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন তুর্কি প্রেসিডেন্ট

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৯

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, প্যাট্রিয়ট ক্ষেপনাস¿ কিনতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চলতি মাসেই আলোচনা করবেন। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় নিয়ে সৃষ্ট জটিলতার অবসান এই সম্পর্কের মাধ্যমে ঘটবে বলে আশা করেন তুর্কি প্রেসিডেন্ট। দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপ হয়েছে এবং আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সাক্ষাত্ হবে বলে তিনি জানান। এই বৈঠকে প্যাট্রিয়ট ক্ষেপনাস¿ ক্রয় নিয়ে কথা হবে। রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপনাস¿ ক্রয় করায় তুরস্কের কাছে প্যাট্রিয়ট ক্ষেপনাস¿ বিক্রির সিদ্ধান্ত বাতিল করেছিল যুক্তরাষ্ট্র। -রয়টার্স