মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
রবিবার দুপুর ১টা থেকে দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে ‘নারীর কথা শুনবে দিনব্যাপী গণনাটক, কুইজ, চিত্রাঙ্কন, স্টল ও আলোচা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত পাঁচ শতাধিক ব্র্যাকের কর্মী, স্কুল ও কলেজের নারী পুরুষ একযোগে নারী নির্যাতন ও যৌন নিপীড়ন করব না, বাল্য বিয়েকে না বলি বিষয়ে শপথ ও লালকার্ড প্রদর্শন করা হয়।
