পটিয়ায় দুইপক্ষের গোলাগুলি, একজন নিহত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২১:৫৯

g  পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

পটিয়ায় দুইপক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী কামাল উদ্দিন ওরফে কানা কামাল নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সে উপজেলার হুলাইন আকবর পাড়া এলাকার মৃত আবদুল ছমদের ছেলে। গত শনিবার রাত দেড়টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের চন্দ্রকলা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাত ৩টার দিকে লাশ উদ্ধার মর্গে প্রেরণ করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি, অব্যবহূত তিন রাউন্ড কার্তুজ, ২টি গুলির খোসা, ৮শ পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কারা সেটা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

পটিয়া থানার ওসি শেখ মোঃ নেয়াম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মাদক ব্যবসায়ীদের দুইপক্ষের গোলাগুলিতে কানা কামাল নিহত হয়েছেন। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।