নবীগঞ্জে গ্রামবাসীর পৃথক সংঘর্ষে আহত ২০

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২১:৫৯

g  হবিগঞ্জ প্রতিনিধি

নবীগঞ্জ উপজেলায় গ্রামবাসীর পৃথক সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হয়েছে। গত শনিবার নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পূর্ব বিরোধের জের ধরে এসব সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহতরা হলেন- উপজেলার আলমপুর গ্রামের সুন্দর আলী, সামছিয়া আক্তার, পশ্চিম তিমিরপুর গ্রামের হাবিব মিয়া, মিয়াধন মিয়া, জিয়াউর মিয়া, আব্দুল কাইয়ুম, নজির মিয়া, সুহেল মিয়া, হাফিজুর মিয়া, রিদু মিয়া, কবির মিয়া, মাতনি মিয়া, কামাল মিয়া, নুরুজ্জামান তালুকদার ও  পিটুয়া গ্রামের আবিদা বেগম। এ ব্যাপারে মামলা দায়েরের কোনো খবর পাওয়া যায়নি।