g বান্দরবান প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পাহাড় কাটার সময় মাটি চাপায় নুরুল কাশেম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়েছি কচুবনিয়ার বাসিন্দা আপন বড়ুয়া রোহিঙ্গা শ্রমিক দিয়ে পাহাড় কেটে ৫-৬টি ডাম্পার গাড়িতে করে বিভিন্ন স্থানে জমি ভরাটের জন্য মাটি বিক্রির ব্যবসা করে আসছিল। রোববার ভোরে পাহাড় কাটার সময় পাহাড় ধসে মাটি চাপা পড়ে ১ শ্রমিক মারা গেছে। আহত অবস্থায় আরেকজনকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
