চট্টগ্রাম থেকে অপহূত শিশু উলিপুরে উদ্ধার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২১:৫৯

g  উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম থেকে অপহরণ হওয়া শিশু সাব্বির (৮)-কে উদ্ধার করেছে উলিপুর থানা পুলিশ। গতকাল রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে।

শিশুটির অস্বাভাবিক আচরণে এলাকার লোকজনের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। জানা গেছে, উদ্ধারকৃত সাব্বির চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী মাজার এলাকার গার্মেন্টস কর্মী গাজী মিয়া ও পারভীন বেগমের পুত্র। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, সাব্বির নামে এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য রুবিনা নামের এক মহিলাকে আটক করা হয়েছে।