মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুরের খালিশপুরস্থ ৫৮ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় মালামালসহ পাঁচ জন ভারতীয় নাগরিক আটক হয়েছে।
শনিবার বিকেলে ৫৮ বিজিবির টহল দল দর্শনা হতে ঢাকাগামী পূর্বাশা পরিবহন তল্লাশি করে ১৬টি ব্যাগ থেকে বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় শাড়ি, প্রসাধনীসহ মালামাল জব্দ করে। এ সময় পাঁচ জন ভারতীয় নাগরিক ব্যাটালিয়নে এসে মালামালের মালিকানা দাবি করলে তাদের সন্দেহজনক হলে আটক করা হয়। এরা হলেন—ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়া থানার সালমান খোরশেদ, আজমত আলী, হাসমত আলী, মোহাম্মদ সমশাদ ও গোলাম নুর আনোয়ার। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশি ৬ হাজার ৬৮০ টাকা এবং ভারতীয় ২ হাজার ৬৪২ রুপি, পাঁচটি মোবাইল ফোন ও পাঁচটি ভারতীয় পাসপোর্ট উদ্ধার করে।
৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
