অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৬

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার খোড়াগাছ এলাকায় একটি আমবাগান থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, লাশটি উদ্ধারের সময় আম গাছের ডালে ঝুলেছিল। পরিচয় জানার চেষ্টা চলছে। পোস্টমর্টেম রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।