রাজৈরে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৬

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

রাজৈরে সাপের কামড়ে মশিউর শিকদার নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার ঘোষালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মশিউর একই এলাকার মৃত মালেক শিকদারের ছেলে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার বিকালে মশিউর একই উপজেলার বৈলগ্রামে ভাগ্নে সাপুড়ে তরিকুলের বাড়িতে যায়। সেখানে সাপের দাঁত ভাঙার সময় অসাবধানতাবশত একটি সাপ মশিউরের বাম হাতে কামড় দেয়। পরে চিকিত্সার জন্য মাইক্রোবাসযোগে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মশিউরের অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয় চিকিত্সকরা।  সেখানে নেওয়ার পথে মশিউর মারা যায়।