ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ীতে রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭র চূড়ান্ত খেলা উদ্বোধন হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থানী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মণ্ডল, ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মো. নজমুল হক।
খেলায় আন্তঃশিবনগর ইউনিয়ন ০-১ গোলে দৌলতপুর ইউনিয়নকে পরাজিত করে। শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
