দামুড়হুদায় হুন্ডির টাকাসহ চোরাকারবারী আটক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৭

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

দামুড়হুদা সীমান্তে রবিবার সকালে হুন্ডির ৩০ লাখ ৫০ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ চোরাচালানিকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি হচ্ছে রাজ্জাক মণ্ডল।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী মুন্সিপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কুতুবপুর গ্রামে অভিযান চালান। এ সময় ভারত থেকে হুন্ডির টাকা নিয়ে একটি মোটারসাইকেলযোগে রাজ্জাক মণ্ডল কবরস্থান মোড় পৌঁছলে তাকে আটক করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদরে আনা হয়। এরপর দেহ তল্লাশি করে নগদ হুন্ডির ওই টাকা উদ্ধার করা হয়েছে। মামলা দিয়ে তাকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।