বরিশাল অফিস
বরিশাল মহানগরীর সড়কগুলোতে চলাচলরত যানবাহনের শৃঙ্খলা ফেরাতে বিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে গণসচেতনতামূলক নানা উদ্যোগ করা হয়েছে। রবিবার সকালে বিএমপির ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গণসচেতনামূলক পথসভা করেন।
এ সময় তিনি বলেন, নগরীকে যানজটমুক্ত রাখতে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। চৌকস কর্মকর্তাদের নিয়ে গঠিত এ টিম ট্রাফিক সংক্রান্ত যে কোনো সমস্যায় দ্রুত জনগণকে সেবা দেবে।
মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ট্রাফিক খায়রুল আলম জানান, বরিশাল মেট্রোপলিটন এলাকার সড়কগুলোতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় যেন কারো প্রাণহানি না ঘটে সেজন্য ট্রাফিক বিভাগ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
পথসভায় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের এসি (উত্তর) এ কে এম ফাইজুর রহমান, টিআই শামসুল আলম, টিআই আ. রহিম প্রমুখ।
