সামিট পাওয়ার লিমিটেড ৩০শে জুন ২০১৮ পর্যন্ত সমাপ্তকৃত হিসাব বছরে শেয়ার হোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানীর ২১তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। সামিট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান, পরিচালক আঞ্জুমান আজিজ খান, জাফর উম্মিদ খান, মো. ফরিদ খান, ফয়সাল করিম খান, আজিজা আজিজ খান, ব্যবস্থাপনা পরিচালক লে. জে. (অব.) ইঞ্জি. আবদুল ওয়াদু সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ