তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় পুকুরে ডুবে প্রত্যয় মণ্ডল নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়। শিশুটি উপজেলার খেশরা ইউনিয়নের কুলপোতা গ্রামের সুনীল মণ্ডলের একমাত্র সন্তান ছিল।