তদন্ত কমিটি গঠিত
চট্টগ্রাম অফিস
নগরীর দুই নম্বর গেইট এলাকায় তেলবাহী ওয়াগনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করছেন রেলওয়ে কর্মকর্তারা।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক বোরহান উদ্দিন ইত্তেফাককে বলেন, তেলবাহী ওয়াগন দোহাজারীতে যাচ্ছিল। ওয়াগনে ৯টি বগি ছিল। ওয়াগনটি শেখ ফরিদ মাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করি। দুর্ঘটনায় বগির তেমন ক্ষতি হয়নি ও তেলও পড়ে যায়নি। প্রতিটি বগিতে ২৩ হাজার লিটার করে তেল ছিল। ঘটনা তদন্তে কর্তৃপক্ষ পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে সময় দেওয়া হয়েছে।’
