চট্টগ্রাম অফিস
সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুলাল চন্দ্র শীল (৬০) নামে এক পথচারী নিহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল ভাটিয়ারী ৬ নম্বর ওয়ার্ডের মনীন্দ্র কুমার শীলের পুত্র। হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
