মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৩১তম সিরাজগঞ্জ শাখা গতকাল উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজা। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান উপস্থিত ছিলেন 000 পাবনা কাশিনাথপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৮৭তম শাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল। অনুষ্ঠানে ব্যাংকের ইভিপি ও কোম্পানি সেক্রেটারি, ইভিপি ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স প্রমুখ উপস্থিত ছিলেন ০০০০ নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনীতে ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের নতুন শাখা উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শিব্বির মাহমুদ। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান আনিস সালাউদ্দিন আহমাদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর মো. সালেহ্ উপস্থিত ছিলেন ০০০০০ ভোলা শহরের সদর রোডের মহাজনপট্টিতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ৪৪তম শাখা গতকাল উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও বিডিবিএল পরিচালনা পর্ষদের পরিচালক শাহাবুদ্দিন আহমদ। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মনজুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক উপস্থিত ছিলেন