এবারের অ্যাশেজের শুরু থেকে ডেভিড ওয়ার্নারকে উত্ত্যক্ত করে চলেছেন স্টুয়ার্ট ব্রড। গতকাল এই সিরিজে সপ্তমবারের মতো ওয়ার্নারকে আউট করলেন তিনি। এক সিরিজে কোনো নির্দিষ্ট ব্যাটসম্যানদের সর্বাধিকবার আউট করার এটাই রেকর্ড। এর আগে আরো পাঁচ জন বোলার এই কীর্তি করেছেন। গ্রিমেট, সাধাম, লসন, ম্যাকগ্রা ও নাথান লায়নের এই রেকর্ড ছিল। ওয়ার্নারকে আউট করার ভেতর দিয়ে ব্রড প্রথম ইংলিশ বোলার হিসেবে অ্যাশেজে ২০-এর বেশি উইকেট নিলেন। এর আগে চার জন অস্ট্রেলীয় বোলার এই কীর্তি করেছেন। সেই সঙ্গে ব্রড সপ্তম ইংলিশ বোলার হিসেবে এক সিরিজে ২০ উইকেটের বেশি শিকার করলেন।
