কিশোর গ্যাং এই কথাটা আমরা নতুনভাবে সব জায়গায় শুনছি। কীভাবে তাদের এই কাজ থেকে দূরে সরানো যায়, কীভাবে তাদেরকেও ভালো করা যায়, সে চিন্তা আমরা করছি না। রাষ্ট্রীয়ভাবে যদি চিন্তা করা হয় তাহলেও এসব কর্মকাণ্ড থেকে তাদের ফিরিয়ে আনার একমাত্র পথ হচ্ছে সংস্কৃতি চর্চা। একটা দেশ সংস্কৃতির দিক থেকে যত বেশি সমৃদ্ধ হবে সে দেশ তত বেশি এগিয়ে যাবে।
—ডা. সেলিনা হায়াত্ আইভী
মেয়র, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন
(সূত্র:দৈনিক ইত্তেফাক, ১৫ সেপ্টেম্বর ২০১৯)
