রঙ্গরস

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৩

আর্মিদের ডিজগাইজ ট্রেনিং চলছে! এক সোলজার গাছের ছদ্মবেশে দাঁড়িয়েছিল। একজন জেনারেল পরিদর্শনে এলে হঠাত্ সে লাফিয়ে নড়ে ওঠে। জেনারেল অসম্ভব খেপে  উঠলেন, ‘তোমার কোর্টমার্শাল হবে।’

‘স্যার আমার কী দোষ আমি তখনো নড়িনি যখন দেখলাম একজন লোকাল শিকারি আমার বাম ডালে বসা একটা পাখিকে গুলি করে মারল...আমি তখনো একবিন্দু নড়িনি যখন একটা পাগলা কুকুর আমার পা কামড়ে ধরে টানাটানি করল...কিন্তু যখন দুটো কাঠবেড়ালি আমার প্যান্টের ভিতর ঢুকে বলে উঠল, ‘একটা বাদাম এখন খাব আরেকটা খাব কাল তখন আর আমার পক্ষে না নড়ে উপায় ছিল না...’

 

০