দুর্ভোগে রোগী ও স্বজনরা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৮

গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের ফটো সেশনে অতিষ্ঠ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও স্বজনরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন রিপ্রেজেন্টেটিভ জানান, আমরা এভাবে রোগী বা রোগীর আত্মীয়-স্বজনদের ভোগান্তি দিতে চাই না। তবে চিকিত্সক আমাদের কোম্পানির ওষুধ লিখল কি না সেটা ফটো না তুলে কোম্পানিতে না পাঠালে প্রতি মাসিক মিটিং এ বস্রা গালি গালাজ করে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, সকালে কোনো ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হাসপাতাল চত্বরে ফটো সেশন বা ডাক্তারের চেম্বারে ভিজিট করতে পারবে না। নিয়মানুযায়ী সপ্তাহে দুই দিন হাসপাতালের নির্ধারিত সময়ের মধ্যে চিকিত্সকের সঙ্গে ভিজিট করতে হবে। সকালে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হাসপাতাল চত্বরে প্রবেশ করতে পারবে না। কেউ প্রবেশ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।