রাজবাড়ী জেলার আফড়া বাজার এলাকার ‘আরজেন বাহিনী’-র মাদক ব্যবসা ও ডাকাতির ঘটনা জনমনে ভীতি সৃষ্টি করে চলেছে। এরা হানিফ বাসসহ অনেকগুলো বাসে ডাকাতি করলেও পুলিশ কোনো সুব্যবস্থা নিতে না পারায় দিন দিন এই ডাকাত দলের দৌরাত্ম্য বেড়েই চলেছে। জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সাবের আহমেদ
সজ্জনকান্দা, রাজবাড়ী
