আড়াইহাজারে বালতির পানিতে পড়ে আলআমিন নামে ৬ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার সদর পৌরসভার নোয়াপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আলআমিন ঐ গ্রামের লিটন মিয়ার ছেলে। জানা গেছে, আলআমিন সবার অজান্তে কোনো এক সময় বাথরুমের বালতির পানিতে পড়ে যায়। তাকে না পেয়ে অনেকক্ষণ খোঁজার পর বাথরুমের বালতির ভেতরে তাকে পাওয়া যায়। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
আড়াইহাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেনের হস্তক্ষেপে জান্নাতুল ফেরদাউস (১৪) নামের এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। জান্নাতুল ঐ গ্রামের আ. কাদিরের মেয়ে এবং স্থানীয় স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
