গাজীপুরে চাঞ্চল্যকর ফজলু মিয়া হত্যা মামলার প্রধান আসামি শাহিনুর ইসলাম দিপুকে (৩০) গ্রেফতার করেছে গাজীপুর সিআইডি। সে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার শফিকুল ইসলাম শফি ওরফে শফি মেম্বারের ছেলে। এই হত্যাকাণ্ডের ব্যাপারে গত ৮ সেপ্টেম্বর গাজীপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে দিপু। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এসআই শাহ্ মো. আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফজলু মিয়া শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা ছমির উদ্দিনের ছেলে। গত বছরের ২৪ মে রাতে ফজলুুকে মারধর ও শ্বাসরোধে হত্যা করা হয়।
