পার্থ সারথী
আজ সোমবার পার্থ সারথী হাওলাদারের (মিল্টন) ২১তম মৃত্যুবার্ষিকী। পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনায় সুকন্যা টাওয়ার, ফ্ল্যাট নম্বর-১৫ জি, ৩৫ মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা-১২১৫-এ ধর্মীয় সভা, প্রার্থনা ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। মিল্টন ছিল রাজধানীর লিটন এঞ্জেল স্কুলের দ্বিতীয় শ্রেণির মেধাবী ছাত্র। ১৯৮৮ সালে ৮ বছর ৯ মাস বয়সে ডাক্তারের ভুল চিকিত্সায় অকালে তার মৃত্যু হয়।
