এবার হরিয়ানাতেও এনআরসি চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:২২

ভারতের আসাম রাজ্যের পর এবার হরিয়ানাতেও এনআরসি চালুর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। গতকাল রাজ্যের পাঁচকুলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এইচএস ভাল্লা এবং নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ শেষে সাংবাদিকদের এই কথা জানান মুখ্যমন্ত্রী। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। ২০১৩ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে আসামে এনআরসির কাজ শুরু হয়। তখন থেকেই গোটা প্রক্রিয়ার উপরে নজর রাখছে সুপ্রিম কোর্ট। গত ৩১ আগষ্ট এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় বাদ পড়েছে ১৯ লাখ মানুষ। - ইন্ডিয়া টাইমস