ক্ষমতায় গেলে ব্রেক্সিট বাতিল করবে লিব ডেম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৬

আগামী সাধারণ নির্বাচনে জয় পেলে ব্রেক্সিট বাতিল করবে ব্রিটেনের অন্যতম বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (লিব ডেম)। গতকাল বার্নিমাউথে দলের সম্মেলনে এই সিদ্ধান্ত দলের সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়েছে। এর আগে দলটি ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে সমর্থন দিয়েছিল। তারা ব্রেক্সিটের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে। দলটির নেতা জো সুইনসন বলেন, আমরা যতোটা পারি ইইউতে থাকার পক্ষে লড়াই করবো। ব্রেক্সিট বাতিল করবো। -বিবিসি