শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং রেল ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। তার পরণে লাল রংয়ের মেক্সি ছিলো। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সুতাং রেল ব্রিজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আশা সিলেটগামী পাহাড়িকা ট্রেন উল্লেখিত স্থানে পৌঁছলে ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানায় খবর দিলে সন্ধ্যা সাড়ে ৬টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: গাইবান্ধায় বজ্রপাতে এক গৃহবধূসহ ২ জনের মৃত্যু
স্থানীয় ইউপি সদস্য মোঃ দুদু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
