ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ ফওজিয়ার বিষয়ে মঙ্গলবার আদেশ দেবেন আদালত। আদেশ প্রদানের আগে তাকে ওই পদে যোগদান থেকে বিরত থাকতে বলেছেন হাইকোর্ট।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
এর আগে ফওজিয়াকে নিয়োগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ভিকারুননিসার গভর্নিং বডির সাবেক সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ। রিটের শুনানি শেষে এ আদেশ দেন আদালত।
আদালত বলেন, এভাবে অধ্যক্ষ নিয়োগ হলে গভর্নিং বডি থেকে কি লাভ?
আরো পড়ুন: অনুতপ্ত রাব্বানী, ক্ষমা চাইলেন
মো. ইউনুস আলী আকন্দ বলেন, ১৯৭৯ সালের রেগুলেশন ২(এ)(ই), ৩(১) (২) অনুযায়ী অধ্যক্ষ নিয়োগের ক্ষমতা গভর্নিং বডির এবং ২০০৯ সালের রেগুলেশন ৪১ (২)(খ)(৪) অনুযায়ী শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষমতা গভর্নিং বডির। কিন্তু সরকার অবৈধ ক্ষমতা ব্যবহার করে মাউশির একজন কর্মকর্তাকে অধ্যক্ষ নিয়োগ দিয়েছে।
রবিবার ফাওজিয়াকে নিয়োগ দিয়ে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
ফওজিয়া রাজধানীর সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে আছেন। এছাড়া তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা।
ইত্তেফাক/জেডএইচ
