রঙ বাংলাদেশ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫০

রঙ বাংলাদেশ সবসময়েই বিভিন্ন থিমেই তাদের সংগ্রহ সাজিয়ে থাকে। শারদ কালেকশন তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। সেই তালিকায় আছে তাঁতে বোনা সুতি কাপড়, ভয়েল, লিলেন ছাড়াও আছে অ্যান্ডি কটন, ধুপিয়ান, হাফ সিল্ক, জর্জেট। আর মূল রং হিসেবে বেছে নিয়েছে সাদা, অফ হোয়াইট, ক্রিম, বিস্কুুট, লাল, মেরুন, রয়েল ব্লু, নেভি ব্লু, মেজেন্টা, গোল্ডেন হলুদ, গেরুয়া ও গাজর কমলা। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহার। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, কারচুপি, হ্যান্ড এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি, প্যাচওয়ার্ক ইত্যাদি।