উপকরণ :ময়দা ১ কাপ, মিষ্টি দই ২ কাপ, তেল ১ কাপ, চিনি ১ কাপ, পানি ১ কাপ, মৌরি ১ চা চামচ।
প্রণালি :চিনি ও পানি ফুটিয়ে সিরা তৈরি করুন। ময়দা ও দই ফেটিয়ে কমপক্ষে ২ ঘণ্টা রাখুন। পরে মৌরি মিশিয়ে প্যানে তেল গরম করে মালপোয়া ভেজে গরম অবস্থায় দশ মিনিট চিনির সিরায় ডুবিয়ে তুলে নিন। পরিবেশন পাত্রে পিঠা সাজিয়ে পরিবেশন করুন।
