আমড়ার চাটনি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫১

 

উপকরণ :কাঁচা আমড়া ৫০০ গ্রাম, মেথি ১ চা চামচ, সরিষার তেল ১/৪ কাপ, চিনি ২ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ২ চা চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি :প্রথমে গরম লবণ পানিতে আমড়া হালকা ভাপিয়ে নিন। এবার প্যানে তেল গরম করে মেথি ফোঁড়ন দিয়ে ভাপানো আমড়া হালকা ভাজুন। এবার এতে একে একে চিনি, লবণ ও কাঁচামরিচ বাটা দিয়ে নাড়ুন। চিনি গলে পানি বের হলে আরেকটু পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। আমড়া গলে গেলে চুলা বন্ধ করে পরিবেশন পাত্রে নিন।