লেবু মুগ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫১

 

উপকরণ :মুগ ডাল ১ কাপ, লেবু পাতা ৪টি, মাঝারি আকারের লেবু ১টি, গোটা জিরা আধা চা চামচ, কালো জিরে আধা চা চামচ, কাঁচা মরিচ ৪টি, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, তেল ৪ টেবিল চামচ।

প্রনালি :আস্ত লেবুটার খোসা থেকে কিছুটা কুরে নিতে হবে। খেয়াল রাখতে যে সাদা ভাগটা যেন বেরিয়ে না আসে নইলে তেতো হয়ে যাবে। প্যানে ৩ কাপ পানি, হলুদ আর অর্ধেক লেবু পাতা দিয়ে ডাল সিদ্ধ করে নিতে হবে। গরম তেলে গোটা জিরা আর কালো জিরা ফোঁড়ন দিতে হবে। তারপর কাঁচা মরিচ কুচি দিতে হবে।  বাকি অর্ধেক লেবু পাতা কুচিয়ে ৫-৬ সেকেন্ড নাড়তে হবে। এবার এতে সিদ্ধ ডাল মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ ফুটিয়ে আন্দাজমতো লবণ দিতে হবে। সবার শেষে কুরানো লেবুর খোসা ও কিছুটা লেবুর রস দিয়ে নামিয়ে নিলেই হবে।